কুকুরের তাড়া খেয়ে পা পিছলে পড়ে গিয়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫, ০৮:৪৭আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৮:৪৭

গোপালগঞ্জ সদর উপজেলায় কুকুরের তাড়া খেয়ে এক স্কুলশিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। ওই স্কুলশিক্ষার্থীর নাম সোহাগী (১২)। সে জেলা শহরের মৌলভীপাড়া এলাকার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোহাগীর ফুফু সাবিনা আক্তার বলেন, ‘বুধবার দুপুরে স্কুল থেকে বাসায় আসার সময় রাস্তায় থাকা কুকুর তাকে তাড়া করে। এ সময় সে ভীত হয়ে দৌড়ে বাসায় আসতে গিয়ে উঠানের কাদা পানিতে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে পরিবারের সদস্যরা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার বলেন, ‘বুধবার দুপুরের দিকে সোহাগী নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।’

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দীন জানিয়েছেন, খবর পাওয়ার পর তারা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের