মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ১৮:৪৪আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৮:৪৪

মুন্সীগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বেলা আড়াইটার দিকে শহরের বড় বাজার সংলগ্ন খালইস্ট এলাকার সিঙ্গাপুরপ্রবাসী সবুজ কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নির্মাণশ্রমিক শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। রবিবার সকাল থেকে নির্মাণাধীন ভবনটিতে কাজ করছিলেন তারা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে সেপটিক ট্যাংক পরিষ্কার করে ঢাকনা লাগানোর কাজ করতে এক শ্রমিক ভেতরে প্রবেশ করেন। ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধারে আরও দুই শ্রমিক ট্যাংকের ভেতরে নামলে তারাও অসুস্থ হয়ে আটকা পড়েন। বাড়ির লোকজন টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগেই সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। আমাদের ধারণা, ট্যাংকে প্রচুর গ্যাস জমে ছিল। সে কারণে অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি