রংপুরের নেসকো অভিমুখী ‘লং মার্চ’ ঘোষণা ডিপ্লোমা প্রকৌশলীদের

গাজীপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ১৯:৪৮আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৯:৪৮

রংপুরের নেসকোর প্রধান প্রকৌশলী ও একজন সরকারি প্রকৌশলীর গ্রেফতার এবং সাত দফা দাবিতে ‘লং মার্চ টু নেসকো’ ঘোষণা দিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। রবিবার (৩১ আগস্ট) বিকালে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এ কর্মসূচি ঘোষণা করেন ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি ইছহাক পিকু লিখিত বক্তব্যে বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা সাত দফা দাবি বাস্তবায়নের জন্য বেশ কিছুদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। এরই একপর্যায়ে রংপুরে নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল ও সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন বহিরাগত সন্ত্রাসী নিয়ে নেসকোতে মব সৃষ্টি করে বিদ্যুৎ সংযোগ ব্যাহত করার চেষ্টা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন। এই মব সৃষ্টিকারীদের গ্রেফতারের জন্য গত ২৮ আগস্ট ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। মব সৃষ্টিকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের সাত দফা দাবি মেনে নেওয়ার দাবিতে আগামী ২ সেপ্টেম্বর ‘লং মার্চ টু নেসকো’ ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম শুভ ও রাসেল রেজা প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী