মুন্সীগঞ্জের শ্রীনগরে পুড়ে ছাই ৮ বসতঘর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে আগুনে পুড়েছে ৮টি বসতঘর। রবিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব বেজগাঁও এলাকায় শেখ বাড়িতে ওই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের সবগুলো ঘরে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয় বাদল শেখের দুটি, জহিরুল শেখের দুটি, নজরুল শেখের দুটি, লিমা আক্তারের একটি এবং আক্কাস শেখের একটি বসতঘর।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। সবগুলো ঘর কাঠ ও টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেভাতে বেগ পেতে হয়। তবে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করায় আশপাশের আরও বেশকিছু বাড়িঘর ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
আদাবরে ফিজিওথেরাপি কলেজের রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি