ডাম্পট্রাকে ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো চালক-মালিকের

গাজীপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ডাম্পট্রাক দুমড়েমুচড়ে চালক ও মালিক মারা গেছেন। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ডাম্পট্রাকের সংঘর্ষ হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর দক্ষিণখান (আক্কাস মার্কেট) এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মাহমুদুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার পূর্বপাড়া গ্রামের কুরমান আলীর ছেলে ডাম্পট্রাকচালক উজ্জ্বল হোসেন (৪২) এবং ঢাকার উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর (কামারপাড়া) এলাকার শাহ আলমের ছেলে ডাম্পট্রাকের মালিক বাবুল হোসেন (৫৫)। তাদের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গাজীপুর মহানগরীর দক্ষিণখান এলাকায় পৌঁছালে রেলক্রসিং অতিক্রমকালে ডাম্পট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকচালকসহ দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ট্রাক মালিক বাবুল হোসেনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক উজ্জ্বল হোসেনকে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম