৫০ বছর পর জমি বুঝে পেলো কোটালীপাড়া থানা পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০

প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে বেদখল থাকা গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ৪ একর ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে পুলিশ।

গত শনিবার (৩০ আগস্ট) থানার জমি অবৈধভাবে দখল করে থাকা ১৩টি পরিবার জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কোটালীপাড়া থানা তাদের জমি বুঝে পায়।

জানা গেছে, স্বাধীনতার পর থেকে কোটালীপাড়া থানা ভবনের পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে বসতবাড়ি গড়ে তোলে স্থানীয় কয়েকটি পরিবার। আশ্রয়কৃত পরিবারগুলো তখন থানার বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দিনমজুরিতে কাজ করতো। আশ্রয় নেওয়ার কয়েক বছর পর থেকে তাদের আত্মীয়স্বজনরাও থানার জমি দখল করে বসতবাড়ি গড় তোলে। বেশ কয়েক বছর আগে থেকে থানা কর্তৃপক্ষ কয়েকবার তাদের নোটিশ করে জমি ছেড়ে দিতে। কিন্তু বিগত দিনে তারা জমি না ছাড়তে গড়িমসি করে। কিছুদিন আগে কোটালীপাড়া থানা পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে জমি ছেড়ে দিতে বললে তারা গত শনিবার দখল করা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে মঙ্গলবার কোটালীপাড়া থানা পুলিশ তাদের বেদখল থাকা ৪ একর ৭ শতাংশ জমি বুঝে পায়।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে কথা হলে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘আমরা আমাদের জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছি। এতে করে আমাদের থানার আরও ৪ একর জমি আমাদের কাছে ফিরে এলো। আমাদের ফোর্সের আবাসনসংকট রয়েছে। যার ফলে আমাদের পুলিশ সদস্যরা মানবেতর দিনযাপন করছেন। জমিসংকট ও বেদখল থাকায় আমরা ভবন তৈরি করতে পারছি না। এখন জমি যেহেতু আমরা বুঝে পেয়েছি আমাদের সদস্যদের জন্য আবাসস্থলসহ প্রয়োজনীয় কাজে জমি ব্যবহার করতে পারবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি