হাসপাতালের বিছানায় বিয়ে, ভাইরাল নেট দুনিয়া

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩১

বিয়ে মানেই ফুলের পাপড়ি মোড়ানো সাজানো মঞ্চ, কনে-বরের উজ্জ্বল চোখ ধাঁধানো সাজ আর অতিথির কোলাহল। কিন্তু এবার মানিকগঞ্জে ব্যতিক্রমী বিয়ের আসর বসলো হাসপাতাল অভ্যন্তরের বিছানায়। কনে লাল শাড়িতে সেজে আসেন ঠিকই কিন্তু বর অল্পকিছু সময়ের জন্য মাথায় বিয়ের মুকুট পরে শয্যাশায়ী অবস্থায় হাত-পায়ে ব্যান্ডেজ বাঁধা। হাসপাতালের কক্ষটাই পরিণত হলো জীবনের সবচেয়ে স্মরণীয় আসরে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে ঘটে এই নজিরবিহীন দৃশ্য।

পরিবারের স্বজনরা জানান, শহরের চাঁনমিয়া লেনের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অরবিন্দ সাহার বড় ছেলে অভিজিৎ সাহার বিয়ের তারিখ অনেক আগেই ঠিক করা ছিল। কিন্তু নির্ধারিত দিনের আগেই ঘটে অপ্রত্যাশিত দুর্ঘটনা। ঢাকা থেকে ফেরার পথে ধামরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিজিৎ। দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয় তাকে।

অবস্থা সঙ্গিন হলেও দুই পরিবারের সিদ্ধান্ত, তারিখ বদল হবে না। তাই হাসপাতালের বিশেষ কক্ষেই হয়ে গেলো বিয়ের আনুষ্ঠানিকতা। হাসপাতালের বিছানাতেই সাতপাকে বাঁধলেন অভিজিৎ সাহা। হিন্দু বাঙালি বিয়ের মূল আচার ‘সাতপাক’। সাধারণত ছাদনাতলায় কনেকে পিঁড়িতে বসিয়ে বরকে ঘিরে ঘোরানো হয়। কিন্তু এবার ঘটলো অন্যরকম এক দৃশ্য। বরকে পিঁড়িতে নয়, হাসপাতালের বিছানাতেই রাখা হলো। কনে ঘুরলেন তার চারপাশে। পানপাতায় মুখ ঢাকা, চারপাশে সীমিত কিছু আত্মীয়স্বজন আর হাসপাতালের কর্মীরা—মুহূর্তটা যেন সিনেমার দৃশ্যকেও হার মানালো।

আফরোজা বেগম জেনারেল হাসপাতালের অফিসিয়াল ফেসবুক পেজে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি সম্প্রচার করে পুরো আয়োজন। লাইভে হাজারো দর্শক চোখ মেললেন এমন এক বিয়ের সাক্ষী হতে, যা খুব কম মানুষই দেখার সৌভাগ্য পান। স্যালাইনের বোতল, ব্যান্ডেজ, আর হাসপাতালের সাদা দেয়ালও থামাতে পারেনি বিয়ের আনন্দ।

বরের বাবা ব্যবসায়ী অরবিন্দ সাহা বলেন, ‘আমরা ভাবতেই পারিনি হাসপাতালে এমন আনন্দ হবে। তারিখ যেহেতু আগে থেকে ঠিক ছিল, তাই পিছিয়ে না দিয়ে নির্ধারিত দিনেই বিয়েটা সেরে নিলাম। হাসপাতালে এমন আয়োজন কোনোদিন ভুলতে পারবো না।’

ব্যতিক্রমী এ আয়োজন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেট দুনিয়ায় ঝড়ে কেউ লিখেছেন, ‘ভালোবাসা হাসপাতালের বিছানায়ও ফোটে।’ আরেকজন লিখেছেন, ‘সিনেমার গল্পকেও হার মানালো এই বাস্তব বিয়ে।’ মানিকগঞ্জের এই বিয়ে এখন হয়ে উঠেছে আলাপের বিষয়, ভাইরাল ভিডিও থেকে শুরু করে নানা রম্য আলোচনা।

/কেএইচটি/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
রাজধানীজুড়ে ‘ভাইরাল সিদ্দিকের’ দানবাক্স
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম