তিন ঘণ্টা পর দুই মহাসড়কের প্রবেশমুখের অবরোধ প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদুপর-৪ আসন থেকে নিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে করা অবরোধ প্রায় তিন ঘণ্টা পর প্রত্যাহার করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এর আগে, বিকাল ৪টা থেকে ভাঙ্গা গোলচত্বরের ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশমুখে একযোগে অবরোধ শুরু করেন তারা।

অবরোধের কারণে দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

অবশেষে প্রশাসনের আশ্বাসে ২ ঘণ্টা ৪৫ মিনিট পর অর্থাৎ সন্ধ্যা পৌনে ৭টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর ধীরে ধীরে দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ভাঙ্গা একটি ঐতিহ্যবাহী উপজেলা। এ উপজেলার বিভাজন ঠেকাতে যা যা করণীয় তা করা হবে। আমি ভাঙ্গাবাসীর দাবির প্রতি সহানুভূতিশীল এবং বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

তিনি বলেন, আমি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেছি। আশা করি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটা ফলাফল আসবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, অবরোধকারীরা প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। আমাদের উপস্থিতি ও ইউএনওর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের