গাজীপুরের শ্রীপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫

গাজীপুরের শ্রীপুরে এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় যুবক রাকিবকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

আসামি রাকিব শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

রবিবার (৭ সেপ্টেম্বর) ওই যুবককে একমাত্র আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ওই নারী। ঘটনার পর থেকে আসামিকে ধরতে একাধিক স্থানে অভিযান চালায় পুলিশ। পরে খবর পেয়ে ওই দিন বিকালে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার একটি মাঠ থেকে রাকিবকে গ্রেফতার করা হয়।

ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, ভুক্তভোগী ওই নারী বাড়িতে একাই বসবাস করেন। এ সুযোগে রবিবার ভোর ৪টার দিকে আসামি কৌশলে নারীর বসতঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী ডাকচিৎকার শুরু করলে এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে চলে যায় রাকিব।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের