গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০

গাজীপুরে জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পৌনে এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বাসন সড়ক এলাকায় কলম্বিয়া মোড়ে মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।

নাম প্রকাশ না করার শর্তে বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের জুলাই মাসের বেতন পরিশোধ করেনি। সেপ্টেম্বর মাস চললেও আমরা আগস্ট মাসের বেতনও পাইনি। বাসাবাড়ির মালিক এবং বাচ্চাদের স্কুলের বেতন ও প্রাইভেট টিচারদের বকেয়া বেতন দিই-দিচ্ছি বলে তাদের কাছে সময় নিয়েছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে বেতন না দেওয়ায় আমরাও তাদেরকে বেতন দিতে পারছি না। এতে করে সবার সঙ্গে প্রায়ই বেতন নিয়ে ঝগড়া হচ্ছে। দোকানের বকেয়া থাকায় তারা আমাদের দৈনন্দিন বাজার দিতে অনীহা জানাচ্ছে এবং বাড়িওয়ালারা বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। পাওনাদারদেরকে কারখানা কর্তৃপক্ষের এসব টালবাহানা বোঝানো যাচ্ছে না।’

তারা আরও বলেন, ‘কারখানার মালিকপক্ষ শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ না করে গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আট দিন কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে।পরে শনিবার (৬ সেপ্টেম্বর) থেকে রবিবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত দুই দিন আবারও সাধারণ ছুটি ঘোষণা করে। সোমবার সকালে কারখানায় এসে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের জন্য কাজে যোগদান না করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।’

গাজীপুর শিল্পপুলিশ (বাসন জোন) ইন্সপেক্টর ফারুকুল আলম বলেন, ‘সকাল পৌনে ৯টার দিকে শিল্পপুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের বুঝিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।’

এসব বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি