কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়নি, আজকের মধ্যে ফল ঘোষণা নিয়ে শঙ্কা

জাবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯

জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে এখন পর্যন্ত হল সংসদের ভোট গণনা শেষ হয়নি। এখনও তিনটি হলের ভোট গণনা বাকি আছে। সেগুলো শেষ করে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। এতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতের মধ্যেও ফল ঘোষণা করতে পারবে কিনা এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর এলাহী বলেন, এখনও তিন হলের ভোট গণনা বাকি। এগুলো শেষ করে আমরা কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করবো। কখন শেষ করতে পারবো বলতে পারছি না। শেষ হলেই ফল প্রকাশ করা হবে। ভোট গণনায় টেবিল সংখ্যা বাড়ানো হয়েছে।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, একজন শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদে ২৫ ও হল সংসদে ১৫টি ভোট দিয়েছেন। হল সংসদের ১৫টি করে ভোট গুনতে একদিন পার হয়ে গেছে। সেখানে কেন্দ্রীয় সংসদে ২৫টি করে ভোট গুনতে আরও বেশি সময় লাগবে। অর্থাৎ আজকেও ফল ঘোষণা করতে পারবে কিনা এ নিয়ে শঙ্কা আছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিনভর জাকসুর ভোটগ্রহণ চলে। পাঁচটি প্যানেল ভোট বর্জন করলেও কোনও ধরনের সংঘর্ষ ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। তবে ভোটের ব্যালট ও ওএমআর মেশিন নিয়ে বিতর্ক ওঠায় হাতে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতেই মূলত দেরি হয়। প্রথমে শুক্রবার দুপুরের মধ্যে ফল ঘোষণার সম্ভাব্য সময় উল্লেখ করলেও সকালে ভোট গুনতে গিয়ে মারা যান চারুকলার শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এতে ভোটের ফল গণনা কখন শেষ হবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি