অমানবিক পরিশ্রম করতে হচ্ছে, এ কষ্ট ইতিহাস হয়ে থাকবে: জাবি উপাচার্য

জাবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেছেন, ‘অমানবিক পরিশ্রম করে আপনাদের কাজটি করতে হচ্ছে। নির্বাচন কমিশনের যেকোনও প্রয়োজন আমি পূরণ করবো। আপনাদের কষ্টের কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস হয়ে থাকবে।’

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মেশিনে গণনা স্থগিত করা হয়েছে। জুলাইয়ের অঙ্গীকার হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য দিয়ে শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডাকসু হয়েছে, জাকসু হচ্ছে। এর মাধ্যমে ২৪-এর যে গণআকাঙ্ক্ষা ছিল সেটা পরিপূর্ণ হবে। আমি বিশ্বাস করি, সেই চেতনার জায়গা থেকে আপনারা অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছেন। জাকসুর সভাপতি হিসেবে আমি এখানে আশপাশেই অবস্থান করছি। আমি শারীরিকভাবে আপনাদের কোনও কাজ করে দিতে পারছি না কিন্তু আমি হৃদয় দিয়ে আপনাদের পাশে আছি। জুলাইয়ের যে রক্ত সেটি এখনও শুকায়নি, তারা রক্ত দিয়েছে বাংলাদেশটাকে নতুন করে গড়তে ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আমরা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আপনাদের সহযোগিতা আগে যেমন পেয়েছি, সেটা অব্যাহত থাকবে এই আশা রাখছি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসে আগুন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত