গোপালগঞ্জে ডাব কেনা নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৫ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব কেনা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব কেনা নিয়ে শ্রীরামকান্দি গ্রামের নান্নু (৪৫) ও হোসাইনের (৫৫) সঙ্গে পাটগাতি সরদারপাড়া গ্রামের জিয়ারুলের (১৮) বাগবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে সালিশ বসে। সালিশের শেষ পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তেজনায় রূপ হয়।

এরপর সন্ধ্যা ৬টার দিকে দুই গ্রামের লোকজন টুঙ্গিপাড়া পৌরসভার মাল্টিপারপাস মার্কেটের সামনে দেশীয় অস্ত্র, ইটপাটকেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষ ও পুলিশের চার সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এর মধ্যে গুরুতর আহত সাবেক কাউন্সিলর রাকিবকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় মানিক মিয়া সুপার মার্কেটের অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
সাংবাদিকদের ওপর হামলা চতুর্থবারের মতো বহিষ্কার ছাত্রদলের সহসভাপতি আহসান, হাসিবের হ্যাটট্রিক: ছয় নেতাকে শোকজ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি