গাজীপুরের শ্রীপুরে চার ইউনিয়নে কৃষক দলের কমিটি ঘোষণা  

গাজীপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪

গাজীপুরের শ্রীপুর উপজেলা কৃষক দলের চার ইউনিয়নের কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা কৃষক দল। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রভাষক ডা. মুজাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে দলের উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই সব ইউনিয়নের কমিটির অনুমোদন দেওয়া হয়।

চারটি ইউনিয়ন হলো- উপজেলার গাজীপুর, মাওনা, তেলিহাটি এবং গোসিঙ্গা। ওইসব ইউনিয়নের আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দলীয় নির্দেশনা এবং সিদ্ধান্তমতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্যসচিব হুমায়ুন কবির বলেন, ‘ঘোষিত ইউনিয়ন কমিটিগুলোর মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট গাজীপুর, সাত সদস্যবিশিষ্ট মাওনা ইউনিয়নের আংশিক কমিটি, ৬১ সদস্যবিশিষ্ট তেলিহাটি এবং ৫১ সদস্যবিশিষ্ট গোসিঙ্গা ইউনিয়ন কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়। তাদের মধ্যে গাজীপুর ইউনিয়নে আনোয়ার সরকারকে সভাপতি এবং নাদিম আর রাসেলকে সাধারণ সম্পাদক, মাওনা ইউনিয়নে আশরাফ মণ্ডলকে সভাপতি এবং খন্দকার ইব্রাহিমকে সাধারণ সম্পাদক, তেলিহাটি ইউনিয়নে লিয়াকত আলী বিশ্বাসকে সভাপতি এবং সোহেল রানাকে সাধারণ সম্পাদক, গোসিঙ্গা ইউনিয়নে আতিকুর রহমান প্রধানকে সভাপতি এবং রায়হান প্রধানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি