চুরির অভিযোগে গাছে বেঁধে মারধরের পর শ্রমিক নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নৌকা চুরির অভিযোগে এক মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে বেদম মারধরের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

ভুক্তভোগীর নাম রোমান শেখ (৩৫)। তিনি আরধীপাড়া কানাইনগরের আমির আলী শেখের ছেলে। প্রায় ১০ বছর আগে দিঘীরপাড় এলাকার আসমা বেগমের মেয়ে সোনিয়ার সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।

শাশুড়ি আসমা বেগম বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, প্রায় দেড় মাস আগে স্থানীয় মিজানুর ও আতিকের একটি ছোট কাঠের নৌকা চুরি হয়। এরপর থেকেই তারা রোমানকে সন্দেহ করতে থাকেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে কানাইনগর বালুর মাঠ এলাকায় রোমানকে ধরে ফেলে মিজানুর, আতিক, ইমরান, দিলা, ইয়ানুছ ও বিল্লাল। তারা তাকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে। পরে বিল্লালের ট্রলারে করে জোরপূর্বক আড়িয়াল বিলে নিয়ে যায়।

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রোমানের দুই হাত গাছে বাঁধা অবস্থায় কয়েকজন তাকে মারধর করছে। আশপাশে দাঁড়িয়ে থাকা বহু মানুষও তাকে উদ্ধারে এগিয়ে আসেনি।

রোমানের স্ত্রী সোনিয়া বেগম বলেন, ‘আমার স্বামী গতকাল থেকে নিখোঁজ। তারা দিনের আলোয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে ট্রলারে তুলে নিয়ে গেছে। আমার ছেলে-মেয়ে রয়েছে। দয়া করে আমার স্বামীকে উদ্ধারের ব্যবস্থা করুন।’

তার মা আসমা বেগম বলেন, ‘আমরা সর্বত্র খুঁজেছি কিন্তু কোনও সন্ধান পাইনি। তারা পরিকল্পিতভাবে অপহরণ করেছে। আমার জামাইয়ের জীবন এখন ঝুঁকির মধ্যে।’

যোগাযোগ করা হলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ রোমানকে উদ্ধারের জন্য অভিযান চলছে। ইতোমধ্যে মিজানুর ও আতিকের বাবা ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
যৌতুকের জন্য চিকিৎসক স্ত্রীকে মারধর: ডা. রাসেলের জামিন বাতিল, কারাগারে প্রেরণ
ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিকসহ আহত ১০, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ, পুলিশ ভয়ে পালিয়ে গেছে’
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি