মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা হলো না সৌদিফেরত মেজবাহর

মাদারীপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৭

মাদারীপুরের শিবচরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মেজবাহ মোড়ল (৩৩) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মেজবাহ উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে। তিনি সৌদি আরব থাকতেন, গতকালই দেশে ফিরেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে সৌদি আরব থেকে নিজ বাড়িতে আসেন মেজবাহ। পরে মধ্যরাতে তার এক নিকটাত্মীয়ের মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি সন্ন্যাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি (মিনারা) স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করার জন্য রওনা হন। পথিমধ্যে আজগর হাওলাদার কান্দি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নির্মাণাধীন ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তার মাথায় ও থুতনির নিচে মারাত্মক রক্তাক্ত জখম হয়ে নির্মাণাধীন ব্রিজের নিচে গর্তের পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ভোররাত ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী