কারিগর দুর্ব্যবহার করায় প্রতিমা ভাঙচুর, দুই কিশোর আটক

গাজীপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০

গাজীপুর মহানগরীর কাশিমপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে একজনকে এবং মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে আরেকজনকে আটক করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দুই কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

জাহিদুল হাসান বলেন, আটক কিশোররা প্রতিমা তৈরির কাজ দেখতে গেলে কারিগর তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তারা ওখানে দাঁড়িয়ে থাকায় তাদেরকে দূরে যেতে বলা হয়। কারিগরদের ব্যবহারে তারা মানসিকভাবে কষ্ট পেয়ে প্রতিমা ভাঙার সিদ্ধান্ত নেয়।

পূজার আয়োজক অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি প্রবীর দত্ত বাপ্পা বলেন, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আমি মণ্ডপে গিয়ে আলো জ্বালাতে গিয়ে দেখি চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন।পরদিন ১৮ সেপ্টেম্বর অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছি।

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি