গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

গাজীপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৭ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৭

গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে কুপিয়ে আট ভরি স্বর্ণালঙ্কার ও টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ সেপ্টেমস্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম দুলাল পাল। তিনি কালিয়াকৈর বাজারের ‘গ্রামীণ জুয়েলার্স’-এর মালিক। বর্তমানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন দুলাল। রাত পৌনে ১০টার দিকে চাপাইর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটের চেষ্টা করে। তাদের বাধা দিলে তাকে কুপিয়ে নগদ টাকা এবং আট ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত দুলাল বর্তমানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
দুই কর্মকর্তাকে পিটিয়ে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই
পোশাককর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি