এলাকাবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৬ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একাধিক মামলার আসামি ও ইউপি সদস্য সোহেল আহমেদকে (৩২) গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে। 

নিহত সোহেল ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুল মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগের আমলে সোহেল মেম্বার ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সোহেল গা ঢাকা দেন।

তবে সম্প্রতি এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে তাকে মারা হলো বিষয়টা এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, বিগত দিনে ইউপি সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর ওপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১২-১৩টি মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি