গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের

গাজীপুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫২আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫২

গাজীপুরে পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুই জন। তাৎক্ষণিক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মেট্রো সদর থানার রাজেন্দ্রপুর এবং ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) মেট্রো সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মেট্রো সদর থানার রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অপরদিকে,  রাত ১২টার দিকে একটি মোটরসাইকেলে চালকসহ তিন জন চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। একই থানাধীন মহানগরীর শিববাড়ী-চান্দনা চৌরাস্তা সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় পৌঁছালে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ অপরজন আহত হন। গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি