চাঁদা তোলার সময় আটক করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা, গ্রেফতার ৭

নরসিংদী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১৯:৩৬আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৯:৩৬

নরসিংদী পৌর শহরের আরশীনগরে গণপরিবহন থেকে চাঁদা আদায়ের সময় আটক দুই জনকে ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৫ অক্টোবর) সকালে নরসিংদী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার আরশীনগরে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। রাতেই নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকার মাহমুদুর রশিদের ছেলে ফজলুল রশিদ ওরফে আদর (৪০) ও হুমায়ুন কবিরের ছেলে মো. সোহাগ মিয়া (৩৫), বৌয়াকুর এলাকার শওকত মিয়ার ছেলে তানভীর মিয়া (২২), শিবপুর উপজেলার দত্তেরগাঁও এলাকার শামসুল হক খন্দকারের ছেলে শফিকুল ইসলাম (৪৪), বালিয়া এলাকার শামসুল আলমের ছেলে শান্ত মিয়া (২৩) এবং সদরের হাজীপুর এলাকার বিরাজ খার ছেলে কুদরত হাসান (২৩) ও মো. রকিব খাঁ (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে এএসপি আনোয়ার হোসেন আট পুলিশ সদস্য নিয়ে শহরের বীরপুর এলাকা থেকে ফিরছিলেন। বেলা ১১টার দিকে আরশীনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তোলা হচ্ছে দেখতে পেয়ে তিনি গাড়ি থামান। এ সময় পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তাদের সহযোগীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। হামলায় এএসপি আনোয়ার হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। স্থানীয়দের সহায়তায় আনোয়ারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার পর শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী