মানিকগঞ্জে মেলায় স্কুলছাত্র খুন, উৎসবের আনন্দে শোকের ছায়া

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৫, ১০:২৮আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১০:২৮

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল নদীর পাড়ে শনিবার রাতের মেলায় ছুরিকাঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামের এক স্কুলছাত্র খুনের ঘটনা ঘটেছে।

নিহত রাব্বি পুটাইল ইউনিয়নের কাফাটিয়া (খালপাড়) গ্রামের সৌদিপ্রবাসী মানিক মিয়ার ছেলে। সে স্থানীয় কাফাটিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

হঠাৎ ছেলের মৃত্যুতে প্রবাসফেরত মা আসমানি বেগম ও তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পূজার আনন্দ মিলিয়ে গেছে কান্নার ঢেউয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে মেলার প্রবেশদ্বারে অজ্ঞাতনামা কয়েকজন দুষ্কৃতকারী রাব্বির ওপর হামলা চালায়। হঠাৎ ছুরিকাঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তেই মেলার উৎসব থমকে যায়, ছুটে আসে লোকজন। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু রাত আনুমানিক পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‌‘কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের