গাজীপুরে জমি নিয়ে বোনের সঙ্গে বিরোধে ভাইকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ০০:০৯আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০০:০৯

গাজীপুরে বোনের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের আদাবৈ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম (৪০) আদাবৈ এলাকার মৃত মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল ইসলাম কিছুদিন আগে মা ও বোনের অংশের জমি বিক্রি করে দেন। এ নিয়ে তার সঙ্গে বোন খাদিজা বেগম ও ভগ্নিপতি একই এলাকার লাইজুদ্দিনের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে খায়রুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ ওই জমি মাপতে গেলে বোন ও ভগ্নিপতি লোকজন নিয়ে বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। খায়রুল ক্ষিপ্ত হয়ে তার বোন ও ভগ্নিপতির ওপর হামলা করলে তারা আহত হন। একপর্যায়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই নিহত হন খায়রুল। এ ঘটনায় উভয়পক্ষের পাঁচ জন আহত হন। 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‌‘লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি