এক ঘণ্টার ব্যবধানে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি 
২১ অক্টোবর ২০২৫, ১৩:৪১আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৩:৪১

কুষ্টিয়ার মিরপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিথলিয়া ইউপির পাহাড়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মণ্ডল (৮২) নিজ বাড়িতে মারা গেছেন।

এদিকে রাত সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন গোলাপ (৮০) মারা যান। তিনি আমলা সেন্টারপাড়ার সব্বত আলী মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় পাহাড়পুর ফুটবল মাঠে আব্দুল হাই মণ্ডলকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার দান করা হয়। পরে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

এদিকে বেলা ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন গোলাপকে গার্ড অফ অনার শেষে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

উপজেলার দুই বীর মুক্তিযোদ্ধার গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। 

/এফআর/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী