জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার

চাঁদপুর প্রতিনিধি
২১ মে ২০২৬, ০০:৩৩ আপডেট : ২১ মে ২০২৬, ০০:৩৩

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক পদ থেকে কাজী হাসেমকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সদস্য পদও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক শহীদুল আলম রব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের তথ্য ও গবেষণা বিজ্ঞপ্তির পরামর্শ মোতাবেক কাজী হাসেম দীর্ঘদিন ধরে চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক পদবী ব্যবহার করে সরকারি-বেসরকারি পর্যায় এবং মুক্তিযোদ্ধাদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে আসছিলেন। 

এতে আরও উল্লেখ করা হয়, তিনি স্বাধীনতাবিরোধী রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়ে সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের স্মারক নং ‘মুক্তি/পুনর্গঠিত চাঁদপুর জেলা/১১১/২৬’, তারিখ ৮ এপ্রিল ২০২৬ মোতাবেক তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাজী হাসেমের নাম, পদবি ও সাংগঠনিক অবস্থান প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে তার সঙ্গে সাংগঠনিক কোনও কার্যক্রম বা পরিচয় বহন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। 

সংগঠনের নেতারা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শবিরোধী কোনও কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে জামায়াতে যোগ দেওয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে (কমান্ডার) বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীতে যোগদানের অভিযোগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা, সিসিটিভি দেখে আটক করা এই যুবক কে?
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির
সর্বশেষ খবর
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ