মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের প্রথম জানাজা নারায়ণগঞ্জে সম্পন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ০২:১৪আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০২:১৪

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। রবিবার (২৬ অক্টোবর) রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকায় বাইতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হন আবুল কালাম। তিনি পাঠানটুলীর নতুন আইলপাড়া এলাকার মনোয়ার ভিলায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

পাঁচ বছর আগে দাম্পত্য জীবন শুরু করা আবুল কালাম (৩৫) ও আইরিন আক্তার প্রিয়ার (২৫) ঘরে আব্দুল্লাহ ও ফারিয়া নামে দুই সন্তান আছে। এর মধ্যে আব্দুল্লাহর বয়স চার ও ফারিয়ার তিন বছর। 

কালামের স্ত্রীর বড় ভাই মো. আরিফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, কালামের প্রথম জানাজা সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকায় সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে লাশ গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় নিলে আরেকটি জানাজা পড়ানো হবে। জানাজা শেষে সেখানে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের জলিল চৌকদার ও হনুফা বেগম দম্পতির ছেলে আবুল কালাম। চার ভাই ও ছয় বোনের মধ্যে ভাইদের মধ্যে সবার ছোট। ২০ বছর আগে বাবা ও মা মারা যান। এরপর বড় ভাই ও বোনদের কাছে বেড়ে ওঠেন। সংসারের সচ্ছলতা ফেরাতে ২০১২ সালে মালয়েশিয়ায় যান। সেখান থেকে ফিরে ২০১৮ সালে পাশের গ্রামের আইরিন আক্তারকে বিয়ে করেন। স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে আবুল কালাম পাঠানটুলী এলাকায় বসবাস করতেন। ঢাকার মতিঝিলের একটি ট্রাভেল অ্যাজেন্সির সঙ্গে কাজ করতেন। ওই কাজের জন্যই প্রতিদিন নারায়ণগঞ্জ-ঢাকা যাতায়াত করতেন।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী