সরকার দুর্নীতি-লুটপাটমুক্ত দেশ গড়তে না পারায় নাম প্রত্যাহারের আবেদন জুলাই যোদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ২০:২৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ২০:২৮

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে— অভিযোগ তুলে ফরিদপুরে জুলাই যোদ্ধাদের গেজেট থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আবেদন করেছেন আবরার নাদিম ইতু (২৭) নামের এক যোদ্ধা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নাম প্রত্যাহারের এ আবেদন করেন তিনি। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন তার আবেদন গ্রহণ করেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, আবেদনে জুলাই যোদ্ধাদের সরকারি গেজেট, মাসিক ভাতাসহ সব সুযোগ-সুবিধা থেকে নাম প্রত্যাহারের আবেদন করেন আবরার নাদিম ইতু। তার গেজেট নম্বর ২৪৮৯। বাড়ি ফরিদপুর সদর উপজেলার কুঠিবাড়ী এলাকায়। 

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, ‘স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট ও সব ধরনের সুযোগ-সুবিধা থেকে নাম প্রত্যাহারের আবেদনটি পেয়েছি। আমরা এ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেবো।’

আবেদনে আবরার নাদিম ইতু উল্লেখ করেন, ‌‘জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা- দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল, তা কোনোভাবেই এক বছরের বেশি সময়েও বাস্তবায়ন করতে পারেনি। এমনকি কার্যকর পদক্ষেপও নিতে পারেনি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অসংগতিমূলক কর্মকাণ্ড লক্ষণীয়।’

তিনি আবেদনে আরও উল্লেখ করেন, ‘ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরে আগের মতো বহাল রয়েছে অনিয়ম। একটি সিন্ডিকেটও ভাঙেনি, সঙ্গে অনিয়মও থেমে নেই; যা আপনারা সবাই অবগত আছেন। তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও আমি নিইনি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম।’

এ নিয়ে বিকালে ইতু তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘আওয়ামী সরকার আমার বাবার দুই বছর পেনশনের টাকা আটকে রেখেছিল, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন জনের দ্বারে ঘুরেও কোনও কাজই হলো না। এইটা জাস্ট বললাম। আমার ব্যক্তিগত কথা কিন্তু দেশের অধিকাংশ সেক্টরের একই অবস্থায় রয়েছে। কোনও অবস্থার পরিবর্তন হয়নি। তাই এই সব সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহার করলাম এবং মাসিক ভাতাসহ (যদিও নিই না) সব সুযোগ-সুবিধা প্রত্যাহার করলাম। আমার স্বীকৃতি আপনারা। আপনারা সব সময় যে সহযোগিতা ভালোবাসায় এবং সাপোর্ট করেন এইটাই আমার সব।’

এ ব্যাপারে জানতে চাইলে জুলাই যোদ্ধা ইতু বলেন, ‘আমরা যে জন্য আন্দোলন করেছিলাম, তার কোনও প্রতিফলন দেখতে পারছি না। চারদিকে নিজেদের বন্দোবস্ত চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনায় দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়তে চেয়েছিল, সে ব্যাপারে কার্যকর কোনও পদক্ষেপ নিতে পারেনি। তাই আমি সরকারি গেজেট ও সুযোগ-সুবিধা থেকেও নাম প্রত্যাহারের আবেদন করেছি।’

/এএম/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী