৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় এসে কাঁদলেন যুবলীগ নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৫, ২২:১২আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ২২:১২

তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান। শনিবার (০১ নভেম্বর) দুপুরে জোহর নামাজের পর সিদ্ধিরগঞ্জের আইলপাড়া মাদ্রাসা মাঠে পুলিশের পাহারায় জানায় অংশ নেন তিনি। বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

তিনি বলেন, ‘তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছিলেন মতিউর রহমান। জানাজা শেষে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।’

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে প্যারোলে মুক্তি পেয়ে মতিউর রহমান পুলিশ পাহারায় আইলপাড়ার নিজ বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর কান্নায় ভেঙে পড়েন। পরে স্ত্রীর জানাজা ও দাফনে অংশ নেন। জানাজার আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তার স্ত্রীর দোষগুণ ভুলে গিয়ে ক্ষমার আবেদন করেন। পরে জানাজাতেও কান্না করেছিলেন।

পুলিশ জানায়, মতিউর রহমান নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ ২৪টি মামলা আছে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে মতিউর রহমানের স্ত্রী রোকেয়া রহমান (৪৮) হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে মারা যান। স্ত্রীর মৃত্যুতে শেষবারের মতো দেখার সুযোগ দিতে মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে তিন ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করা হয়।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী