মুন্সীগঞ্জে মুফতি ফয়জুল করীম

নিজেদের মধ্যে খুনোখুনি শুরু করেছে বিএনপি, ক্ষমতায় গেলে মানুষ নিরাপদে থাকবে না

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ১৯:৩৫আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৩৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনোখুনি শুরু করেছে। নিজেরা নিজেদের মধ্যে খুনোখুনি করছে। যারা নিজেদের লোককে হত্যা করে, সেই দল যদি ক্ষমতায় গেলে দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না।’ 

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরোনো কাচারি এলাকায় ডিসি পার্ক সংলগ্ন প্রধান সড়কে ইসলামী আন্দোলন জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ফয়জুল করীম বলেন, ‘বিগত সময় দেশের মানুষ বিএনপি ও আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। তাদের পরীক্ষা করেছে। তারা বারবার ফেল করেছে। জিয়াউর রহমান সাহেব ভালো মানুষ ছিলেন। তার ভালো কাজের কারণে ১৯৯১ ও ২০০১ সালে দেশের মানুষ খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু ভালো কিছু করতে পারে নাই। শেখ সাহেবের গুণের কারণে ১৯৯৬ সালে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল দেশের মানুষ। কী উপহার দিয়েছে, আপনারা সবই জানেন। দুই দল মিলে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে। এবার ইসলামী আন্দোলনকে পরীক্ষা করার আহ্বান জানাচ্ছি।’

ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি