আশুলিয়ায় হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৯আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৯

সাভারের আশুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। 

তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশ সদস্যরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে বোরকা পরা ও হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতে কেউ ওই নারীকে হত্যা করেছে। 

ওসি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।  

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এমকেএইচ/
সম্পর্কিত
খাল-ঝিল-ফুটপাতে প্রতিদিনই মিলছে মরদেহ
উখিয়ায় সাগর পাড় থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
খালের পানিতে ভাসছিল ড্রাম, ভেতরে মরদেহ
সর্বশেষ খবর
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ