ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের ৩ দিন পর স্ত্রী-সন্তানের মৃত্যু, প্যারোলে মুক্তি পেয়ে জানাজায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ০২:০৫আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০২:০৫

নারায়ণগঞ্জে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিয়েছেন মো. সুমন নামে এক ছাত্রলীগের নেতা। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) বিকাল ৫টায় প্যারোলে মুক্তি পেয়ে দড়ি সোনাকান্দা মোড়ে পুলিশের পাহারায় জানাজায় অংশ নেন সুমন।

এলাকাবাসী ও স্বজনরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিস্ফোরকের মামলায় সম্পৃক্ত থাকার সন্দেহে গত বৃহস্পতিবার রাতে সুমনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় সুমনের অন্তঃসত্ত্বা স্ত্রী হাফেজা বেগম অসুস্থ হয়ে পড়লে শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি সন্তান প্রসব করেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে নবজাতক এবং একই দিন রাত ৮টায় তার স্ত্রী হাফেজা বেগমের মৃত্যু হয়।

সোমবার বিকালে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি প্রহরায় নিজের বাড়িতে যান। এ সময় তিনি ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বিকাল ৫টায় স্ত্রী ও নবজাতক পুত্রসন্তানের জানাজায় অংশগ্রহণ করেন তিনি। দাফন শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে বিস্ফোরক মামলায় গ্রেফতার ছাত্রলীগ নেতা সুমন তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছিলেন। জানাজা শেষে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

/এএম/এম/
সম্পর্কিত
ট্রলারে কপোতাক্ষ পার হলো গাজীর নজরুলের স্ত্রী মরিয়মের লাশ, গভীর রাতে দাফন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের জানাজা, যা বললেন বাবা
রায়ের পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার