মাইক্রোর ধাক্কায় আগুন ধরে গেলো অটোরিকশায়, ভেতরে পুড়ে অঙ্গার যাত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ১৯:০৫ আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৯:০৫

টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজিচালিত অটোরিকশার পেছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশার চালক অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা বেলা ১১টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের নগরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একজন যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা অটোরিকশাটি ভূঞাপুরের দিকে যাচ্ছিল। নগরবাড়ী এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস এসে অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তাতে আগুন ধরে যায়। চালক শান্ত বাইরে বের হতে পারলেও ভেতরে আটকে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যান ওই যাত্রী। খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. স্বপন আলী বলেন, ‌‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে আটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে। মাইক্রোবাসের ধাক্কার পরপরই সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে যায়। নিহত যাত্রীর লাশ কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি