লকডাউনে সাভার-আশুলিয়ায় পরিস্থিতি স্বাভাবিক, মাঠে র‌্যাবের টহল

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ২০:৪৮আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ২০:৪৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র ঢাকার প্রবেশপথ সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় টহল জোরদার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অঞ্চলে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিনের রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। বুধবার রাত থেকে আমাদের টহল দল মাঠে আছে। বৃহস্পতিবার সকালেও সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় টহল চলছে। পাশাপাশি আমাদের গোয়েন্দা টিম বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।’

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের কয়েকটি টিম গতকাল রাত থেকেই মাঠে কাজ করছে। আমরা আশা করি, এমন কোনও পরিস্থিতি তৈরি হবে না যা সাধারণ মানুষের জীবনে ভোগান্তি আনবে। যদি এমন কোনও কার্যক্রম দেখা যায়, যাতে জনদুর্ভোগ সৃষ্টি হয়, তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।’

সকাল ও বিকালে বাইপাইল, উত্তরবঙ্গগামী বাসস্ট্যান্ডসহ আশুলিয়ার বিভিন্ন সড়কে দেখা গেছে, যানবাহনের স্বাভাবিক চলাচল রয়েছে। কর্মস্থলে যাওয়ার জন্য সাধারণ মানুষ রওনা হয়েছেন।

এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সাভারে ২৮ জন, আশুলিয়ায় ১১ জন ও ধামরাই থানায় তিন জন।

এ ছাড়া সহিংসতা প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়ে রাতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি জামায়াতে ইসলামী, শিবিরসহ রাজনৈতিক সংগঠনগুলো ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-বাইপাইল সড়কসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিলেন।

/এএম/
সম্পর্কিত
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
যুবলীগের প্রধান দুই নেতার মৃত্যুদণ্ড
নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সেক্রেটারি ইনানের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
আরেক অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু
আরেক অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার