গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ২১:২২আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ২১:২২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। জেলার পাঁচ উপজেলাজুড়ে ছিল প্রশাসনের কড়া নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। এর মধ্যে বিশেষ করে টুঙ্গিপাড়া উপজেলায় ছিল কড়া নিরাপত্তা। শহরের সড়কে যানবাহন চলাচল কম থাকলেও জনজীবন স্বাভাবিক ছিল। 

সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। বিকাল ৪টার দিকে হাতেগোনা কয়েকটি বাস রাজধানীসহ বিভিন্ন স্থানের উদ্দেশে রওনা হয়। শহরের অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। লোকজনের সমাগম তেমন চোখে পড়েনি।

শহরের লঞ্চঘাট এলাকায় দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে এবং শহরের বিভিন্ন প্রবেশমুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন বাস কাউন্টারে আগের দিনের তুলনায় যাত্রী অনেক কম ছিল।

এর আগে কয়েক ধাপে ১০ নভেম্বর থেকে আজ পর্যন্ত জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সভা হয়। সেখানে জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তারা মসজিদের ইমাম, ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার ছিল। পুলিশ, আনসার সদস্য ও প্রশাসনের টিম টহলে ছিল। মানুষও ছিল সতর্ক। কোনও বিক্ষোভ, সহিংসতা কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সক্রিয় ছিলাম এবং থাকবো। মানুষের সহযোগিতায় গোপালগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেরেছি।’

তবে বুধবার রাতে শহরের গণপূর্ত ভবনের সামনে রাখা একটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। এ সময় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এ ছাড়া সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। বুধবার দিবাগত গভীর রাতে এসব ঘটনা ঘটে।

গণপূর্ত বিভাগের কর্মচারী নাসির উদ্দিন বলেন, ‘রাত সাড়ে ৪টার দিকে নৈশপ্রহরীর চিৎকারে ঘুম ভাঙে। বাসা থেকে বের হয়ে দেখি ভবনের সামনে রাখা পিকআপে আগুন জ্বলছে। গাড়ির চারপাশে ও সড়কজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা পেপসির বোতলে ভরা পেট্রোল ছুড়ে মেরেছে। একটি বোতল অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যার ভেতরে এখনও পেট্রোল রয়েছে। আশপাশে ভাঙা কাচ ও জ্বালানির গন্ধ পাওয়া গেছে।’

এদিকে, গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কয়েকটি স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। রাত ৩টা থেকে ৪টার দিকে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

অন্যদিকে, গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকটির তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার উলপুরে অবস্থিত ব্যাংকটির একটি শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকটির ফিল্ড অফিসার নাগর আলী বলেন, ‘রাত ২টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে অফিস লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তি তাদের ধাওয়া দিলে তার দিকে লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে নিরাপত্তাকর্মীর কিছু না হলেও ভবনের হল ছাদে আগুন ধরে যায়। ব্যাংকটির তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

/এএম/
সম্পর্কিত
শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারকের অপসারণ চেয়ে বিক্ষোভ
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
সর্বশেষ খবর
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারকের অপসারণ চেয়ে বিক্ষোভ
শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারকের অপসারণ চেয়ে বিক্ষোভ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘মিথ্যা’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘মিথ্যা’
যন্তর মন্তর যেভাবে হয়ে উঠলো দিল্লির জনপ্রিয় বিক্ষোভস্থল
যন্তর মন্তর যেভাবে হয়ে উঠলো দিল্লির জনপ্রিয় বিক্ষোভস্থল
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত