নদীতে মিললো আ.লীগ নেতার ভাসমান মরদেহ,পরিবারের দাবি হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার কাণ্ঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশের লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। শুক্রবার বিকেলেও প্রতিদিনের মতো মাছ ধরতে নদীর ঘাটে যান তিনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে ঘাটে যান। পরে নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পান তারা। এরপর স্বজনরা মরদেহটি বাড়িতে নিয়ে যান।

এদিকে, মুর্শেদের মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটি হত্যাকাণ্ড, নাকি নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। পরিবারের দাবি, তাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া বলেন, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। এ ছাড়া শুক্রবার সন্ধ্যার ঠিক আগেও অনেকে মুর্শেদকে মাছ ধরতে দেখেছেন। মরদেহ উদ্ধারের পর তার দুই চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেখা গেছে।

পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুকসমান পানিতে ডুবে কীভাবে তার মৃত্যু হতে পারে, তা বোধগম্য নয়।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাকে গ্রেফতারের পর পুলিশকে ঘিরে ধরে ছিনিয়ে নিলো স্বজনরা 
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
‘আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ’
সর্বশেষ খবর
এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান
ফ্রান্সে নতুন অস্থিরতার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সে নতুন অস্থিরতার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন
গুরুগ্রাম থেকে অমৃতসর মাত্র সাড়ে চার ঘণ্টায়! নতুন পথে কমছে সময়
গুরুগ্রাম থেকে অমৃতসর মাত্র সাড়ে চার ঘণ্টায়! নতুন পথে কমছে সময়
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?