বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন দিলো জনতা

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৫, ২১:১১ আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ২১:১১

টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে ওই পরিবহনের আরেকটি বাসে আগুন দিয়েছে স্থানীয় জনতা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ধনবাড়ী উপজেল থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস মধুপুরের গোলাবাড়ি এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে স্থানীয় জনতা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুব্ধ জনতা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি পুড়ে যায়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, ‘দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিনিময় পরিবহনের অন্য একটি বাসে আগুন ধরিয়ে দেয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি