এক বছর আগে বহিষ্কৃত নেতাকে আবার দলে ফেরালো ছাত্রদল

গাজীপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৫, ১১:৪৭আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১১:৪৭

গাজীপুরের শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহদাত হোসেন পাপ্পুর সাংগঠনিক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক গাজীপুর জেলা শাখার অধীনস্থ শ্রীপুর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহদাত হোসেন পাপ্পুর সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এতে ওই নেতার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনও বাধা রইলো না।

বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকায় অভিযোগে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। এক বছরেরও বেশি সময় পর তাকে দলে ফিরিয়ে নেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হলো।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি