এক যুগ পর ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৫, ২১:৪২আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০১:৪৯

প্রায় এক যুগ পর ঢাকার ধামরাইয়ে গণপাঠাগার চালু হলো। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদে গণপাঠাগারটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন হাসান অনীক।

ধামরাই গণপাঠাগারের সংশ্লিষ্টরা জানান, ১৯৯৬ সালে প্রথমবারের মতো ধামরাই গণপাঠাগারের যাত্রা শুরু হয়েছিল। এর কিছু দিনের মধ্যেই এটি বন্ধ হয়ে যায়। পরে আবার চালু হয়। তবে ২০১৩ সালের পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকায় পাঠাগার বইশূন্য হয়ে পড়ে। অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি ইউএনওর উদ্যোগে সংস্কার করে নতুন করে বই আনা হয়। 

বিকালে উদ্বোধনের পরে উপজেলা মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ও ধামরাই গণপাঠাগারের সভাপতি মো. মামনুন হাসান অনীকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পাঠাগারের কমিটির সদস্য নাহিদ মিয়া। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির। 

আরও বক্তব্য দেন ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের সরকারী সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান, সাবেক সরকারি কর্মকর্তা খোদেজা খানম, এনজিও এসডিআই এর প্রধান শামসুল ইসলাম, বেস্ট ডান ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল ইসলাম মুকুল, স্থানীয় সাংবাদিক প্রমুখ।

ইউএনও মামনুন হাসান অনীক বলেন, ‘১৯৯৬ সালে পাঠাগারটি চালু হয়েছিল। পরে বন্ধ হয়ে যায়। আবার যাত্রা শুরু হলো। ধামরাইয়ের সব শ্রেণির মানুষ পাঠাগারটি সচল রাখতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা রাখি।’

/এএম/
সম্পর্কিত
অডিওবুক শুনুন, বইয়ের জগতে ফিরে আসুন
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
গ্রন্থকেন্দ্র থেকে যেভাবে বিদায় দেওয়া হয়েছিল আফসানাকে
সর্বশেষ খবর
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল