গ্রন্থকেন্দ্র থেকে যেভাবে বিদায় দেওয়া হয়েছিল আফসানাকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৬, ১৬:০৬আপডেট : ১৭ মে ২০২৬, ১৬:০৬

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আবার যোগ দিয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। আজ রবিবার (১৭ মে) তিনি কাজে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গত ১৪ মে আফসানা বেগমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর আজ তিনি কাজে যোগ দেন।

এর আগে, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফসানা বেগম। প্রজ্ঞাপন অনুযায়ী, তার মেয়াদ ছিল দুই বছর। তবে গত জানুয়ারিতে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তার নিয়োগ বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার। 

যেভাবে বিদায় দেওয়া হয়েছিল আফসানাকে

২০২৫ সালের ২০ জানুয়ারি অফিসের কাজে টিম নিয়ে ঢাকার বাইরে অবস্থানকালে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম হঠাৎই জানতে পারেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন তার সঙ্গে থাকা সহকর্মীদের একজনের নজরে এলে তিনিই অবহিত করেন তাকে। তখন কেবল নৈশভোজ শেষ করে তিনি টিমের সঙ্গে পরের একটি কর্মসূচি নিয়ে কথা বলছিলেন।

সেদিন হঠাৎই কোনও ‘কারণ ব্যাখ্যা’ না করেই জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদ থেকে আফসানা বেগমকে অব্যাহতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনমূলে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত আফসানা বেগমমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।’

কেন বাদ দেওয়া হয়েছিল, সে সময় বিষয়ে জানতে চাইলে আফসানা বেগম বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ‘আমার একেবারেই জানা নেই— এ বিষয়ে যা বলবো সেটাই অনুমাননির্ভর হবে। আমি সেটা করতে চাই না।’ 

জানার পরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন কিনা প্রশ্নে তিনি বলেছিলেন, ‘আসলে আমার নিয়োগ বাতিলের পরের প্রজ্ঞাপনেই আরেকজনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, দেখে আমি আর যোগাযোগ করিনি। ওনারাও আমাকে কিছু বলেননি।’

তিনি অনেকটা আক্ষেপের সুরেই বলেছিলেন, ‘আমার দুই বছরের নিয়োগ ছিল। আমার হাতে আর ৬ মাস সময় ছিল। আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছিলাম। এরমধ‍্যে কী হলো, সে বিষয়ে আমার জানা নেই।’

একই পদে আবারও নিয়োগ পেলেন আফসানা বেগম। এই মেয়াদে তাকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

/ইউএস/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে দেশকে বিপদে ফেলেছে অন্তর্বর্তী সরকার: আনু মুহাম্মদ
একান্ত সাক্ষাৎকারে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদশ্রম খাতে সরকারের মনোযোগ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়
অডিওবুক শুনুন, বইয়ের জগতে ফিরে আসুন
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল