কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুই বন্ধুর

মাদারীপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ২২:১১ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২২:১১

মাদারীপুরের রাজৈর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালীবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজৈর উপজেলার আমগ্রাম গ্রামের বিকাশ সরকারের ছেলে বিপ্লব সরকার (৩০) ও তার বন্ধু একই গ্রামের নিত্যানন্দ গাইনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় দোকান বন্ধ করে ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইনসহ তিন জন। কালীবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ওই ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বর্ণ ব্যবসায়ী পলাশ ও তার বন্ধু বিপ্লব মারা যান। আহত একজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে। ঘটনার পরই চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি