জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘৃণাস্তম্ভ তৈরি, গোলাম আযম-নিজামীর ছবিতে ময়লা নিক্ষেপ

জাবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৩ আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ২০:২৭

মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের ছবি প্রদর্শনী করে এতে ময়লা নিক্ষেপ করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলাভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একদল শিক্ষার্থী। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘ঘৃণাস্তম্ভ’। সেখানে ময়লা নিক্ষেপ করেছেন তারা।

আয়োজক শিক্ষার্থীদের কয়েকজন বলেন, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেয়েছি আমরা। কিন্তু মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিলেন সেই রাজাকার, আলবদরের উত্তরসূরিরা তাদের হিরো বানানোর চেষ্টা করছে। এর প্রতিবাদস্বরূপ মহান বিজয়ের এই দিনে রাজাকারের ছবি প্রদর্শনী করে সেখানে ময়লা-আবর্জনা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে।

আয়োজকেরা জানান, ছবিগুলো গোলাম আযম, কাদের মোল্লা ও মতিউর রহমান নিজামীর। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় কয়েকটি ছবিতে তাদের দাড়ি ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মুন্তাসির বিল্লাহ খান বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে রাজাকারদের স্থান নেই। তাই তাদের ছবিতে ময়লা নিক্ষেপ করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে ভাঙচুর, চেয়ার-টেবিল-আসবাব-আলমারি লুট
ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, একজনকে কারণ দর্শানোর নোটিশ
জাকসু নির্বাচনের প্রার্থী সেই ছাত্রদল নেত্রীর পদত্যাগ, বললেন রাজনৈতিক পরিবেশের কথা
সর্বশেষ খবর
পেসার হিসেবে হ্যাটট্রিক করে হাসানের ইতিহাস 
পেসার হিসেবে হ্যাটট্রিক করে হাসানের ইতিহাস 
আটক বা গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি
আটক বা গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি
পাহাড়, বন আর ঐতিহাসিক শহর শ্রপশায়ারে দু’দিনের পদযাত্রা
পাহাড়, বন আর ঐতিহাসিক শহর শ্রপশায়ারে দু’দিনের পদযাত্রা
বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল