ওসমান হাদিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি

সাভার প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদিকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোতাহার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেন।

এ সময় চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

এতে আরও উল্লেখ করা হয়, আপনাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে বৃহস্পতিবার একটি ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ‘ওসমান হাদি মারা গিয়েছে... মরে গিয়েই বেঁচে গেলো মনে হয় ছেলেটা... বাংলাদেশের পলিটিক্যাল ইতিহাসের জন্য খুবই ন্যাক্কারজনক একটা অধ্যায় হয়ে থাকলো এটা...।’

সেই স্ট্যাটাসে গিয়ে ওই চিকিৎসক মন্তব্য করেন, ‘No need to be unnecessarily dilpomatic (অপ্রয়োজনীয় কূটনৈতিকতা দরকার নেই)। সে একটা ছ্যাঁচড়া, টোকাই ও সন্ত্রাসী ছাড়া কিছুই না। দেশকে ধ্বংস করা ছাড়া আর কোনও কাজে লাগেনি, তাই জিরো সিম্প্যাথি ফর হিম (তার প্রতি কোনও অনুকম্পা নেই) বরং উল্টোটা।’

এ সময় প্রতিউত্তরে স্ট্যাটাস দেওয়া ব্যক্তি লেখেন, ‘আপু, টোকাই হলেও এভাবে মৃত্যু কারো জন্য কাম্য না।’

পাল্টা মন্তব্যে ওই চিকিৎসক লেখেন, ‘নাহ, ওয়েল ডিজার্ভড, ইজিলি গেসে বেশি কষ্ট পায়নি, ধুকে ধুকে মরেনি। ৩২ নাম্বার ভাঙার কারিগর, এটাই দুঃখ।’

/এফআর/
সম্পর্কিত
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
মমতার বক্তব্যের পর ফের আলোচনায় হাদি হত্যাকাণ্ড 
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী