গোপালগঞ্জে সাংবাদিক ডেকে আরও ১০ আ.লীগ কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০২:০১

গোপালগঞ্জে হঠাৎ করেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। গোপালগঞ্জ জেলার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় দলটির মোট ১৩ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এই গণপদত্যাগ এখন জেলার টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলন করে ১৭নং জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ১০ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন। তারা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী, একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অভি বাগচী ও বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাদ বাগচী, নারায়ণ গোলদার ও রনজন গাইন।

সংবাদ সম্মেলনে পদত্যাগ করা নেতাকর্মীদের লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী।

এর আগে এ দিন বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের আরও তিনজন নেতাকর্মী সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন। তারা হলেন- টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের সহ-সভাপতি মো. আরিফুল হক ও কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শরীফ।

/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী