ফেরি থেকে নদীতে পড়লো ৫ যানবাহন, তিন জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধলেশ্বরী মাঝনদীতে এ ঘটনা ঘটে। পরে একে একে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত তিন জন হলেন- মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ রানা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলি নরসিংপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে মাঝনদীতে আসে। এ সময় হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনের দিকে এগোতে থাকে। এ সময় সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি ঠেলে নিয়ে ফেরির নিরাপত্তা রেলিং ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে যানবাহনগুলো পানিতে তলিয়ে যায়। এ সময় ট্রাকচালক সাঁতরে তীরে উঠে যায়। তবে ভ্যানচালকসহ বাকিরা নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে দিবাগত রাতে তিন জনের লাশ উদ্ধার করা হয়।

আরও জানা যায়, এ ঘটনার পর পর রফিককে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে দিবাগত রাত ২টার দিকে নদী থেকে বাকি দুই জনের লাশ উদ্ধার করা হয়।

বক্তাবলি নৌ-পুলিশ ফাঁড়ির ওসি রকিবুজ্জামান বলেন, কোনও কারণে মাঝনদীতে হঠাৎ করে ওই ট্রাকটি চালু হয়ে যায়। ট্রাক চালক স্টিয়ারিং এ বসে থাকলেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। এ সময় ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন। পরে তাদের উদ্ধারে অভিযান শুরু করে।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, এ ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। রবিবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হবে। এ ঘটনায় আরও কেউ নিখোঁজ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া ডুবে যাওয়া যানবাহনগুলোর উদ্ধারকাজ আগামীকাল শুরু হবে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী