কুড়িগ্রামে নদীর বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ২১:৪৪ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২১:৪৬

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর বালুতে থাকা ভারী খনিজ পদার্থ বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না, তা যাচাই করবে সরকার। কারিগরি মূল্যায়নে প্রকল্পটি লাভজনক ও বাস্তবসম্মত প্রমাণিত হলে খনিজ উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংসদ সদস্য বলেন, বিভিন্ন সংস্থার জরিপে কুড়িগ্রামের নদীর বালু থেকে ভারী খনিজ উত্তোলনের সম্ভাবনার কথা উঠে এসেছে। এসব জরিপের তথ্য অনুযায়ী, ঘণ্টায় দেড় হাজার টন প্রক্রিয়াকরণ সক্ষমতার একটি ভাসমান প্ল্যান্ট স্থাপন করা গেলে বছরে অন্তত ১০ কোটি ডলার আয় করা সম্ভব।

দারিদ্র্যপীড়িত এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য দ্রুত খনিজ উত্তোলন কার্যক্রম শুরুর আহ্বান জানান তিনি।

জবাবে শিল্পমন্ত্রী বলেন, সংসদ সদস্যের দেওয়া প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছেন। কারিগরি মূল্যায়নে প্রকল্পটি বাণিজ্যিকভাবে লাভজনক বলে প্রমাণিত হলে সরকার এ বিষয়ে এগিয়ে যাবে।

 

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
বিদ্যুৎবিহীন গ্রামগুলোতে নতুন সংযোগ দেবে সরকার
বেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী
গুজব-অপতথ্য ছড়ানো ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট ও ১০০ এক্স অ্যাকাউন্ট চিহ্নিত
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
‘লাল স্বর্ণ’ জাফরান ক্ষেত টানছে পর্যটকদের
‘লাল স্বর্ণ’ জাফরান ক্ষেত টানছে পর্যটকদের
এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
সর্বাধিক পঠিত
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা