এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৮

শরীয়তপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭

শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত আট জন আহত হন। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দুই দলের নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যা ও খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের ওপর গুলির প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি শরীয়তপুর শহরের চৌরঙ্গী এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় মিছিলের মধ্যে ছাত্রদলের এক কর্মীর মোটরসাইকেল ঢোকা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাতে ছাত্রদলের পাঁচ নেতাসহ অন্তত আট জন আহত হন। এ সংঘর্ষের ঘটনায় দুই দলের নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন।

ছাত্রদলের আহত পাঁচ নেতাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সদরের তুলাসার ইউনিয়ন যুবদলের সভাপতি নাঈম ব্যাপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল তালুকদার বলেন, ‘আমাদের ছাত্রদলের এক কর্মীকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আটকে রাখেন এনসিপির নেতা সবুজ তালুকদার ও তার সমর্থকরা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এলে আমাদের ওপর হামলা চালান এনসিপির নেতাকর্মীরা। এরপর তারা সংঘবদ্ধ হয়ে দেশি অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ককটেলের আঘাতে আমাদের ছয় নেতা আহত হন।’

পাল্টা অভিযোগ করে জেলা নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, ‘আমরা হাদি হত্যার বিচারের দাবিতে ও খুলনায় এনসিপি নেতার ওপর গুলির প্রতিবাদে মিছিল নিয়ে যাচ্ছিলাম। ছাত্রদলের একটি ছেলে মোটরসাইকেল নিয়ে আমাদের মিছিলে ঢুকে যায় এবং আমাদের এক কর্মীর ওপর হামলা চালায়। পরে আমরা তাকে ধরে রাখলে ছাত্রদলের সদস্যসচিব সোহেল ও তার লোকজন এসে আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমাদের তিন নেতাকর্মী আহত হয়েছেন।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এনসিপির মিছিলে একটি মোটরসাইকেল ঢুকে পড়া নিয়ে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের