বাল্কহেড থেকে পদ্মায় পড়ে চালক নিখোঁজ, ১২ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

ফরিদপুর প্রতিনিধি 
২৪ ডিসেম্বর ২০২৫, ২৩:১১ আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২৩:১২

ফরিদপুরের চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে ওই বাল্কহেডের চালক নিখোঁজ হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে চরভদ্রাসনের সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে ১২ ঘণ্টা পার হলেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ওই চালকের নাম আরিফ শেখ (৪৬)। তিনি আলফাডাঙ্গার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাইবোনের মধ্যে সবার বড়। তিনি এক মেয়ে ও দুই ছেলের বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফরিদপুর দমকল বাহিনীর ডুবুরি দলের দুই সদস্য নদীতে উদ্ধারকাজ চালিয়ে নিখোঁজ চালকের সন্ধান পাননি। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করেছে ডুবুরি দল।

নিখোঁজ ব্যক্তির খালু আবুল সরকার বলেন, ‌‘আরিফ ওই বাল্কহেডের চালক। মঙ্গলবার বিকালে বালু নিয়ে ফরিদপুর সদরের সিএনবি ঘাট নৌ বন্দরে আসে। বালু নামিয়ে ফেরার পথে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় অসাবধানতাবশত পদ্মা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এখনও তার খোঁজ পাওয়া যায়নি।’

চরভদ্রাসন দমকল বাহিনীর লিডার মোর্তজা ফকির বলেন, ‘খবর পাওয়ার পর ফরিদপুর থেকে দুই সদস্যের ডুবুরি দল আনা হয়। তারা কয়েক দফায় নদীতে নেমে তল্লাশি করে আরিফকে উদ্ধার করতে ব্যর্থ হন। সন্ধ্যা নামায় আজকের মতো উদ্ধার অভিযান বন্ধ করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করবে দমকল বাহিনী।’

ফরিদপুর সিএনবি ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ‘এ খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। তারাও উদ্ধার অভিযানে অংশ নেয়। বুধবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনও সন্ধান পাওয়া যায়নি।’

/এএম/
সম্পর্কিত
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারীর মৃত্যু, এক পরিবারের ৪ জন নিখোঁজ
বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি