দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরি চলাচল বন্ধ

মইনুল হক মৃধা, রাজবাড়ী 
২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই এই নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। পরে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথ অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌ-দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় রাত ১২টায় কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুই প্রান্তে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট ছোট যানবাহন। তীব্র শীতে  আটকা পড়া যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ চরমে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ‘কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে ৫টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।’ 

/আরআইজে/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম