সুষ্ঠু পরিবেশ না থাকায় নির্বাচনে অংশ নেবে না কৃষক শ্রমিক জনতা লীগ

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৫, ২২:০৪ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ২২:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ। দলটির পক্ষ থেকে শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা থেকেই কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই ধরনের নির্বাচনী পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জানমালের নিরাপত্তাহীনতা এবং সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়।’

বিষয়টি নিশ্চিত করে কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘গত ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।’

বঙ্গবীর কাদের সিদ্দিকী দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তিনি ২০০১ সালে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে প্রথম এমপি নির্বাচিত হন। এর আগে তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলেন। এরপর ২০০৮ ও ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী বিএনপি জোট থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।

এবার কৃষক শ্রমিক জনতা লীগের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে সখীপুর ও বাসাইলের নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন বলেন, ‘এ আসনে কাদের সিদ্দিকীর একটি বিশাল ভোটব্যাংক আছে। এবার আওয়ামী লীগও নেই। ফলে বিপুল ভোটে তিনি নির্বাচিত হতেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত হচ্ছে বড় কথা। আমরা দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’

/এএম/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাদের সিদ্দিকী
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
সর্বশেষ খবর
চাকচিক্যময় উন্নয়ন বনাম নগরে মানুষের দৈনন্দিন স্বস্তি 
চাকচিক্যময় উন্নয়ন বনাম নগরে মানুষের দৈনন্দিন স্বস্তি 
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোক
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ত্রিমুখী টানাপোড়েনে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী
ত্রিমুখী টানাপোড়েনে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন