সাবেক রেল কর্মকর্তার বিরুদ্ধে ৬৫ লাখ টাকা ঘুষের মামলা

রাজশাহী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২০আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২০

রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক সহকারী প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আবজুরুল হকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে সোমবার (৫ জানুয়ারি) মামলাটি করেন।

আবজুরুল হক বর্তমানে অবসর পূর্বকালীন ছুটিতে রয়েছেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার খুলশী থানার উত্তর পাহাড়তলী এলাকায়। তার বাবার নাম সৈয়দ আব্দুল ওয়াহেদ।

তার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেন, রাজশাহী নগরের সাগরপাড়া এলাকার বাসিন্দা ও বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের কর্মচারী ওয়ালী খান। তিনি ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগ করেন। আদালত ২০২৩ সালের ৮ মে মামলাটি দুদকে অনুসন্ধানের জন্য পাঠান। দুদক অনুসন্ধান শেষে সোমবার মামলাটি করেন।

এই মামলার অভিযোগে বলা হয়েছে, আবজুরুল হক রেলওয়ের ‘খালাসী’ পদে নিয়োগ প্রত্যাশী ৮ প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ওয়ালী খানের কাছ  থেকে ৬৫ লাখ টাকা  নিয়েছেন। প্রথম দফায় এস এ পরিবহনের মাধ্যমে ৩০ লাখ টাকা ও দ্বিতীয় দফায় ৩৫ লাখ টাকা নগদ নিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, অভিযোগ অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০১৫ সালের ১১ মে রেলওয়ের ৮৬৫টি খালাসী পদের জন্য সার্কুলার দেওয়া হয়। আসামি সৈয়দ আবজুরুল হক ওই পদে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অসাধু উপায়ে ৮ জন চাকরিপ্রত্যাশীর কাছ থেকে ওই পরিমান টাকা নিয়েছেন। তিনি  তার নিজ নামে ব্যবহৃত মোবাইল নম্বরে এসএ পরিবহনের কাজিরদেউরী/কর্নেলহাট, চট্টগ্রাম শাখা  থেকে ৩০ লাখ টাকা গ্রহণ করেছেন।

এই টাকা ওয়ালী খানের দুটি ফোন নম্বর থেকে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত রেকর্ডপত্র অনুযায়ী টাকা প্রেরণ এবং গ্রহণ সংক্রান্ত বিষয়ে সত্যতা পেয়েছে দুদক। তারা টাকা  গ্রহণকারী মোবাইল ফোনের মালিকানাও যাচাই করেছে দুদক। তারা নিশ্চিত হয়েছে যে, নির্ধারিত ফোনের সিমের মালিক আসামি সৈয়দ আবজুরুল হক।

এ ছাড়া আসামি সৈয়দ আবজুরুল হকের মোবাইল ফোন নম্বর এবং ওয়ালী খানের দুটি নম্বরের মধ্যে অসংখ্যবার বিভিন্ন মেয়াদে যোগাযোগ বা কথোপকথন হয়েছে।

এ ছাড়া ২০১৯ সালের ৭ জুলাই নোটারিকৃত অঙ্গীকারনামা আসামি সৈয়দ আবজুরুল হক টাকা গ্রহণ ও ফেরত প্রদানের অঙ্গীকারনামা প্রদান করেন। পরে ২০২১ সালের ২৪ মার্চ স্বেচ্ছায় একই স্বীকারোক্তি প্রদান করেন। ২০২২ সালের ২৯ মার্চ আবারও নোটারি পাবলিকের মাধ্যমে  ঘোষণাপত্র ও অঙ্গীকার করেন।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, এতে আসামির বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬২/৪২০ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(১)বি ধারায় বর্ণিত অপরাধমূলক অসদাচরণ করার প্রাথমিক সত্যতা পাওয়া যায়, যা উক্ত আইনের ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধ।#

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী